বকশীগঞ্জে শীতার্তদের কম্বল দিল জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি

ফ
ফারিয়াজ ফাহিম (জামালপুর প্রতিনিধি)
১৮ নভেম্বর, ২০২৬ ২২:৩৪:৩৩
ছবি: সদ্য সংবাদ

শীতার্ত, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে জামালপুরের সীমান্তবর্তী পাহাড়ঘেরা বকশীগঞ্জ উপজেলায় কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির জামালপুর জেলা শাখা।

সোমবার (১৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

শীতের শুরুতে এমন উদ্যোগে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির কেন্দ্রীয় নেতা আবিদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা শাখার নেতাকর্মী এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আয়োজকেরা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম দায়িত্ব। শীতের এই সময়ে নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাঁদের এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকেরা।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. আ.লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. আ.লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ