খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ২০:১১:০৯
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিপাকে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা। বাস টার্মিনালে এসেও অনেকে গন্তব্যে যাওয়ার যানবাহন পাচ্ছেন না।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, গোপালগঞ্জের কয়েকটি স্থানে বাসে হামলা ও ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ার পর যাত্রী এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ কারণে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন।

তিনি জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাসও আপাতত বন্ধ রয়েছে।

এদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট ব্যবহার করে চলাচলকারী কিছু বাস এখনো সচল রয়েছে। তবে ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় ওই পথে চলাচল নিয়েও উদ্বেগ রয়েছে। একই সঙ্গে যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কে বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই রুটেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরিবহন চলাচল বন্ধ থাকায় খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী