বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৩০:৫১
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ পদে ছিলেন তিনি।

রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন এই আলেম। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা যায়। বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজে অংশ নিতে গেলে সেখানে উত্তেজনা তৈরি হয়।

ওই দিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। একই সঙ্গে মসজিদের দরজা-জানালারও ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণের কথা জানানো হয়।

​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত!