ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:১১:২৪
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘদিনের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কারণে বাংলাদেশের প্রতিরক্ষা, গোয়েন্দা কার্যক্রম ও কূটনৈতিক ব্যবস্থাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে তার ধারণা রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থান রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোটিশদাতা।

এ পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নোট ভার্বাল’ পাঠানোর পাশাপাশি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

নোটিশে আরও প্রস্তাব করা হয়েছে, হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

দেশে ফেরার পর তার নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী। পাশাপাশি ঢাকায় বিমান অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাকে টুঙ্গিপাড়ায় নেওয়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।

বিচারিক প্রক্রিয়া প্রসঙ্গে নোটিশে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারার উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার পর শেখ হাসিনার আপিলের আইনগত সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য মামলার বিচারিক কার্যক্রম চালু রাখতে ভার্চুয়াল আদালত ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছে।

আইনজীবী তার নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করার কথা জানিয়েছেন তিনি।

নোটিশদাতা দাবি করেছেন, তার এই উদ্যোগ কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকের আইনি অধিকার সুরক্ষার বিষয় বিবেচনা করেই নেওয়া হয়েছে।

​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

আইন-আদালত ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর