নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৮ নভেম্বর) রাতে লকডাউন ইস্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বিক্ষুব্ধ লোকজন জামতলায় শামীম ওসমানের বাড়িতে জড়ো হন। একপর্যায়ে তাঁরা বাড়িটিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। সূত্র: কালবেলা
সদ্য সংবাদ/ এআর