ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রাঙামাটিতে

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
২৫ নভেম্বর, ২০২৬ ২৩:১৫:২১
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে মানহানি এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. এরশাদুল হক মন্ডল রাঙামাটি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

২৫ নভেম্বর ২০২৬ তারিখে করা আবেদনে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল নম্বর ও মেসেঞ্জার ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাঁকে হয়রানি করে আসছে। চক্রটির সদস্যরা তাঁর নামে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন নম্বর থেকে হুমকি দিচ্ছেন।

আবেদনে বলা হয়, চক্রটির সদস্যরা তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে তাঁর নামে তৈরি করা মিথ্যা ও সুপার এডিট করা ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

আবেদনকারী আরও উল্লেখ করেন, ‘রাবেল’ নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ। ওই ব্যক্তি সরাসরি সামনে না এসে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে বারবার হয়রানি করছেন। তবে ওই ব্যক্তির প্রকৃত পরিচয়, ঠিকানা ও ব্যবহৃত মোবাইল নম্বর সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর জানা নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ করে বলা হয়, এসব নম্বর থেকে তাঁকে হুমকি ও চাঁদা দাবির বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল ও মিথ্যা ছবি-ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতা ও মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন।

আবেদনকারী জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য অনুসন্ধান এবং চাঁদা দাবি, প্রতারণা, হুমকি ও অপপ্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে ভাইরাল কলরেকর্ড, সেই ওসিকে প্রত্যাহার সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের সদ্য. আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত সদ্য. সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে ভাইরাল কলরেকর্ড, সেই ওসিকে প্রত্যাহার