উল্লাপাড়ায় স্টপেজের দাবিতে মানববন্ধন, অবরোধে আটকা তিন আন্তঃনগর ট্রেন

ম
মো. আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
২৫ নভেম্বর, ২০২৬ ২১:২৬:৪৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় একে একে তিনটি আন্তঃনগর ট্রেন অবরোধ করেন তাঁরা। এতে ট্রেনগুলো প্রায় ২০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্টেশনসংলগ্ন বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রথমে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে একই দাবিতে সিল্কসিটি এক্সপ্রেস ও পাবনা থেকে ছেড়ে আসা প্রভাতী এক্সপ্রেস ট্রেনও অবরোধ করা হয়। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর স্টেশন ছেড়ে যায়।

আন্দোলনকারীদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা মানববন্ধন ও ট্রেন অবরোধের কর্মসূচি পালন করেছেন।

তাঁরা বলেন, এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে লাহিড়ী মোহনপুরসহ আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থাও আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজওয়ান হোসেন বলেন, এলাকার মানুষের দাবি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি। এ দাবিতে তাঁরা তিনটি ট্রেন অবরোধ করেন। পরে প্রতিটি ট্রেন প্রায় ২০ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। পরে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা