পাটুরিয়া ঘাটে সরকারি চালবোঝাই ৬ ট্রাক জব্দ, পালিয়ে গেল একটি!

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬ ০১:৪১:০৩
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) গুদাম থেকে সাত ট্রাক সরকারি চাল কালোবাজারে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৬ নভেম্বর রাতে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ পাটুরিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই ছয়টি ট্রাক জব্দ করেছে। তবে এ চালানের অপর একটি ট্রাক চালসহ পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সাংবাদিকদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। সরকারি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল কীভাবে এবং কার নির্দেশে সরানো হচ্ছিল, তা নিয়ে স্থানীয় ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তেজগাঁও সিএসডি গুদাম থেকে নেওয়া সাতটি ট্রাক চাল পাটুরিয়া ঘাট হয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাকগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হলে সাংবাদিকেরা বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানান। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়টি ট্রাক আটক করে। তবে কৌশলে একটি ট্রাক চালসহ পালিয়ে যায়।

আটক ট্রাকগুলোর চালকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালগুলো কুষ্টিয়ার একটি রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চাল পরিবহনের বৈধ কাগজপত্র কিংবা সরকারি চালানের অনুমোদনপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি তাঁরা।

গত ২৭ নভেম্বর বিষয়টি ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়াকে অবহিত করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ঘটনায় সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি গুদাম থেকে কীভাবে এসব চাল ছাড় করা হলো এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কিংবা গুদামের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহলের প্রতিনিধিরা।

পলাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধারের পাশাপাশি জব্দ করা চালের প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ করছে প্রশাসন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি