ই-পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট সুবিধা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৩:৩৫
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করতে নতুন ধরনের স্বল্পমেয়াদি ক্রেডিট সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ ব্যবস্থায় গ্রাহকেরা সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিয়ে বিভিন্ন বিল ও সেবার মূল্য ডিজিটাল মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ সুবিধায় গ্রাহকের হাতে নগদ টাকা দেওয়া হবে না। বরং অনুমোদিত ডিজিটাল চ্যানেলের মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট সেবা প্রদানকারীর কাছে অর্থ পরিশোধ করা হবে। এর আওতায় বিদ্যুৎ-পানি-গ্যাসসহ ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, টোল, টিকিট, কর ও সরকারি ফি, আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়ামসহ নির্ধারিত বিভিন্ন খরচ মেটানো যাবে।

বাংলাদেশ ব্যাংক ঋণের পরিমাণ ও সময়সীমা অনুযায়ী এ সুবিধার জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে দিয়েছে। ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ক্রেডিট নিলে সাত দিনের জন্য সর্বোচ্চ ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা ফি নেওয়া যাবে।

অন্যদিকে ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিটের ক্ষেত্রে সাত দিনের মেয়াদে সর্বোচ্চ ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী ঋণের আসল অর্থ ও ফি যথাক্রমে অষ্টম, ১৬তম অথবা ৩১তম দিনে পরিশোধ করতে হবে। তবে গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা পরিশোধ করতে পারবেন। সে ক্ষেত্রে নির্ধারিত ফি ছাড়া বাড়তি সুদ, প্রি-পেমেন্ট, আর্লি সেটেলমেন্ট বা ফোরক্লোজার চার্জ নেওয়া যাবে না।

সময়মতো ঋণ পরিশোধ না করলে অতিরিক্ত সময়ের জন্য দৈনিক হারে জরিমানা বা ফি আরোপের সুযোগ থাকলেও তা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে।

‘ই-পেমেন্ট ক্রেডিট’-এর অর্থ কোনোভাবেই নগদে নেওয়া যাবে না। গ্রাহকের ওয়ালেটে অর্থ যোগ কিংবা অন্য কোনো ব্যাংক হিসাবে স্থানান্তরেরও অনুমতি থাকবে না। অর্থ নির্দিষ্ট সেবা প্রদানকারীর কাছেই ডিজিটাল পদ্ধতিতে পৌঁছাতে হবে।

ঋণ দেওয়ার আগে গ্রাহককে ক্রেডিটের পরিমাণ, মেয়াদ, ফি এবং পরিশোধের নিয়মসহ সব গুরুত্বপূর্ণ শর্ত স্পষ্টভাবে জানাতে হবে। একই সঙ্গে আর্থিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ক্রেডিট অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিকল্প ডিজিটাল ক্রেডিট স্কোরিং পদ্ধতি ব্যবহারের পাশাপাশি গ্রাহকের ঝুঁকি বিবেচনায় ঋণের সীমা নির্ধারণ করতে হবে।

ডিজিটাল অনবোর্ডিংয়ের সময় গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য OTP, টুএফএ, এমএফএ কিংবা সমমানের নিরাপদ প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সুবিধা চালু করতে ব্যাংকগুলো প্রয়োজনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ও অন্যান্য ফিনটেক প্রতিষ্ঠানের ডিজিটাল চ্যানেল ব্যবহার করতে পারবে।

গ্রাহক ও ঋণসংক্রান্ত সব তথ্য দেশের ভৌগোলিক সীমার মধ্যে থাকা ডেটা ওয়্যারহাউসে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে।

সরাসরি বাণিজ্যিকভাবে চালু করা যাবে না ‘ই-পেমেন্ট ক্রেডিট’। প্রথমে অন্তত ছয় মাস পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হবে ব্যাংকগুলোকে।

পাইলটের ফলাফল মূল্যায়ন করে ইতিবাচক প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর বাণিজ্যিকভাবে সেবাটি চালু করা যাবে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর ১৫ কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-কে পাইলটের মূল্যায়ন প্রতিবেদন এবং অনুমোদিত প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন (পিপিজি) সম্পর্কে জানাতে হবে।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে স্বল্পমেয়াদি প্রয়োজন মেটাতে গ্রাহকদের জন্য ডিজিটাল ক্রেডিট সুবিধা তৈরি করার পাশাপাশি ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর লেনদেন আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ