৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ১৩:৫০:০০
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে বইয়ের মুদ্রণমান নিয়ে কোনো ধরনের আপস না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর মাতুয়াইল এলাকায় বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে এসব নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনের সময় পাঠ্যবই ছাপানোর বিভিন্ন ধাপ, ব্যবহৃত মুদ্রণযন্ত্র, কাগজের গুণগত মান এবং ছাপার নির্ভুলতা পর্যবেক্ষণ করেন ববি হাজ্জাজ। এ সময় কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও ছাপার অ্যালাইনমেন্টে অসংগতি তাঁর নজরে আসে। এ ধরনের ত্রুটি যাতে বেশি সংখ্যক বইয়ে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত মান বজায় রেখে কাজ শেষ করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা। কোনো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বা কারিগরি সক্ষমতায় সীমাবদ্ধতা থাকলে দরপত্রে অংশ নেওয়ার আগেই তা বিবেচনা করা উচিত। এসব সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের গুণগত মান কমিয়ে দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপানো ও সরবরাহ করাই যথেষ্ট নয়; প্রতিটি বইয়ের মান নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মান নিয়ন্ত্রণ ও তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্টদেরও আরও সতর্ক থাকতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী দ্রুত সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত সক্ষমতাসম্পন্ন মুদ্রণযন্ত্র ব্যবহারের প্রস্তুতি নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মুদ্রণপ্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ