পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত চীনের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ০২:০৬:৩৫
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দামে আবারও স্বস্তির খবর দিয়েছে চীন। আগামীকাল থেকে দেশীয় বাজারে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার জ্বালানির দাম কমাতে যাচ্ছে বেইজিং। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া এই সিদ্ধান্তের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) জানিয়েছে, প্রতি টন পেট্রোলের সর্বোচ্চ খুচরা দাম ২৩০ ইউয়ান কমবে। একইভাবে ডিজেলের দাম কমবে প্রতি টনে ২২০ ইউয়ান।

এনডিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম ১৫ আগস্ট থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময় পরপর জ্বালানির মূল্য সমন্বয় করে থাকে চীন।

চীনের মতো বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ভোক্তা দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত পরিবহন ও অন্যান্য খাতে জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে। পাশাপাশি এর প্রভাব দেশটির ভোক্তা মূল্য ও সামগ্রিক অর্থনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম