ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে চান ট্রাম্প

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ১৭:৫৮:০০
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই আপাতত নতুন কোনো অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তেহরানের ওপর চাপ আরও জোরদার করে দেশটির সংকট গভীর করার পথেই এগোচ্ছে ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছেন। তার এই অবস্থানকে ইরান নীতিতে সামরিক পদক্ষেপ থেকে অর্থনৈতিক চাপের দিকে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থের সংকটও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি।

আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি।’

মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা বলেছিলেন ট্রাম্প। তবে এবার তিনি তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হুমকি দেননি। বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে দুর্বল করার কৌশলের কথাই সামনে এনেছেন। বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের বিভিন্ন পথ বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থও নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সামরিক অভিযান না চালিয়ে নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর কৌশলেই জোর দিচ্ছে ওয়াশিংটন।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইরান নতুন কিছু শর্তও দিয়েছে। রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে কমে গেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার আলোচনা এখনো অমীমাংসিত রয়েছে।

তবে ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের কিছু বেশি থাকায় যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘সবকিছু ঠিক হয়ে যাবে। এটা অনেকটা দাবা খেলার মতো।’

ট্রাম্পের সর্বশেষ অবস্থান থেকে স্পষ্ট হচ্ছে, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর বদলে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথেই এগোতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের অবস্থান কতটা কাছাকাছি আসে, তার ওপর এই কৌশলের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম