প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশের বস্তি সরানোর নির্দেশ দিল আদালত

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ০১:৫৮:৫৮
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের আশপাশে থাকা তিনটি বস্তি সরাতে ছয় সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লি হাই কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে বাসিন্দাদের বর্তমান ঠিকানা ছেড়ে সরকারের বরাদ্দ করা পুনর্বাসন এলাকায় চলে যেতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশের আওতায় রয়েছে বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প ও ডিআইডি কলোনি। এসব এলাকায় বসবাসকারী সাড়ে তিন শতাধিক পরিবারকে ছয় সপ্তাহের মধ্যে জায়গাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

আদালত আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পরও কেউ যদি ওই স্থান ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের কাছাকাছি রেসকোর্স রোডের—বর্তমানে লোককল্যাণ মার্গ—তিনটি বস্তি সরানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। এ জন্য সংশ্লিষ্ট বাসিন্দাদের চলতি বছরের ৬ মার্চের মধ্যে ঘরবাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাসিন্দাদের স্থানান্তরের বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়। সরকারি সংস্থা দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (ডিইউএসআইবি) সাভদা ঘেভরা এলাকায় বিকল্প আবাসনের ব্যবস্থা করে। সেখানে বস্তিগুলোর পরিবারগুলোর জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়।

সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ওই ফ্ল্যাটে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট বস্তিগুলো পুরোপুরি খালি হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এবার শুনানি শেষে দিল্লি হাই কোর্ট নতুন করে ছয় সপ্তাহের সময় দিয়েছে। এই সময়ের মধ্যে তিন বস্তির বাসিন্দাদের পুনর্বাসনের জন্য নির্ধারিত আবাসনে স্থানান্তর সম্পন্ন করার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম