দেশটা ধর্মশালা নয়, থাকার অধিকার শুধু নাগরিকদের: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ০২:২৮:০০
ছবি: সংগৃহীত

ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশকে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্যের জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছেন তিনি।

দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন অমিত শাহ। এ সময় আগামী ১৫ থেকে ২০ বছরের নিরাপত্তা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অমিত শাহ বলেন, ভারতের নাগরিকদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা জরুরি। দেশকে অনুপ্রবেশমুক্ত করতে সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকার নিয়মিত আলোচনা করছে।

তিনি বলেন, ভারতে বসবাস ও সরকারি সুবিধা পাওয়ার অধিকার শুধু দেশটির নাগরিকদের। তাই অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, অনুপ্রবেশ শুধু জাতীয় নিরাপত্তার জন্যই নয়, দেশের অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্যের জন্যও বড় সমস্যা তৈরি করতে পারে। এ কারণে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের ভেতরের নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

বক্তব্যে মাদক পাচার, নকশালবাদ ও উত্তর-পূর্বাঞ্চলের অস্থিরতার বিষয়ও তুলে ধরেন অমিত শাহ। তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় অতীতে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অমিত শাহ আরও বলেন, ভবিষ্যতে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উন্নত ভারত গড়তে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাও প্রয়োজন।

সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম