মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সদস্যপদ নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২০:২০:৩৬
সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদ জানিয়েছে, নতুন কোনো দেশকে এই প্রতিরক্ষা কাঠামোর সদস্য করার সুযোগ রয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ অবস্থানের কথা জানান মুখপাত্র তাহির আন্দ্রাবি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি (এমজেডিএ) একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো। অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও সম্মিলিত দায়িত্বের বিষয়ে যেসব দেশ প্রতিশ্রুতিবদ্ধ, তাদের জন্য ভবিষ্যতে এ কাঠামো সম্প্রসারণের সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, নতুন কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রস্তাব এলে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করেই বিবেচনা করা হবে। তবে বর্তমানে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো- তিন দেশের যেকোনো একটি রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশও আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে গত সপ্তাহে আরব নিউজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ এমজেডিএতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কি না এবং এ প্রক্রিয়ায় পাকিস্তানের কোনো কূটনৈতিক বা কৌশলগত ভূমিকা রয়েছে কি না।

জবাবে পাকিস্তানি মুখপাত্র বলেন, আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাওয়া গেলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে।

অন্যদিকে, একই দিন বাংলাদেশের জাতীয় সংসদে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অন্তর্ভুক্তির প্রস্তাব দিলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে জোটে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুসলিম বিশ্বের আত্মরক্ষার জন্য এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখার কথাও জানান তিনি। তবে কোনো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলেও উল্লেখ করেন।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তিন দেশের সামরিক ও কৌশলগত সক্ষমতা এই জোটকে আলাদা গুরুত্ব দিয়েছে।

পাকিস্তান পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ হিসেবে সামরিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সৌদি আরবের রয়েছে ব্যাপক অর্থনৈতিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব। অন্যদিকে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ার পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতার কারণে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত।

ফলে ভবিষ্যতে এই প্রতিরক্ষা কাঠামোতে নতুন কোনো দেশ যুক্ত হলে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম