বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৪:২৬
সংগৃহীত

বিয়ের দিন সাধারণত নতুন জীবনের স্বপ্ন নিয়ে বাড়ি ফেরেন বর-কনে। তবে ভারতের হরিয়ানায় ঘটেছে একেবারেই ভিন্ন ঘটনা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও নববধূকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারেননি বর। কারণ তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দি। মাত্র ১২ ঘণ্টার প্যারোলে বিয়ের অনুমতি পাওয়ায় নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ফিরতে হয়েছে কারাগারে।

বৃহস্পতিবার হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বসে ওই বিয়ের আয়োজন। প্রায় ৫০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টার দিকে কারাগারে ফিরে যান বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বাদলি নামেও পরিচিত।

ধিল্লার স্ত্রী হয়েছেন কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। জানা গেছে, ২০১৮ সালে কম্বোডিয়ায় তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই দম্পতির তিন সন্তানও রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।

বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশ মোতায়েন করা হয়। অতিথি ও স্বজনদের প্রবেশের সময় তল্লাশি চালানো হয় এবং তাদের চলাচলের ওপরও নজরদারি রাখা হয়। নিরাপত্তাজনিত কারণে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

মাইনপাল ধিল্লা ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা। ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ অস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের এপ্রিলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আরও দুটি মামলায়ও তার সাজা রয়েছে।

তবে ধিল্লার কারাবাসের ইতিহাসে রয়েছে প্যারোল ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনাও। ২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোলে মুক্তি পাওয়ার পর তিনি আর কারাগারে ফেরেননি। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ভারত ছাড়েন। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।

দীর্ঘ সময় পর ২০২৫ সালের জুলাইয়ে কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। একই বছরের সেপ্টেম্বরে তাকে ভারতে ফেরত পাঠানো হলে পুনরায় কারাগারে পাঠানো হয়।

আগেরবার প্যারোলের সময় পালিয়ে যাওয়ার কারণে এবার বিয়ের জন্য তাকে মাত্র ১২ ঘণ্টার প্যারোল দেওয়া হয়। সেই নির্ধারিত সময়ের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এরপর নববধূকে সঙ্গে না নিয়েই আবার কারাগারে ফিরতে হয় তাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে ফের কারাগারে বর