খাড়গের মন্তব্য ঘিরে উত্তাল ভারত, বিক্ষোভে বিজেপি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ১৬:২৬:৫৩
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বক্তব্যটির প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। খাড়গের পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, পাটনা, রাঁচি, জম্মু ও বেঙ্গালুরুসহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। কোথাও বিক্ষোভ সমাবেশ, আবার কোথাও খাড়গের পোস্টার ও কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা।

বিতর্কের সূত্রপাত রোববার (২৫ অক্টোবর) বিহারের পাটনায় আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে খাড়গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’। তাঁর এই বক্তব্যকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য হিসেবে দেখছে বিজেপি। এর প্রতিবাদে দলটির নেতারা খাড়গের বিরুদ্ধে রাজনৈতিক ও নৈতিক দায় নেওয়ার দাবি তুলেছেন। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বিজেপি।

বিষয়টি নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, এ ধরনের মন্তব্য কোনো সাধারণ কর্মী বা নতুন নেতা করেননি; করেছেন দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের সভাপতি। খাড়গের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি কংগ্রেসের উচিত ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করা এমন অবস্থানও তুলে ধরেন তিনি।

তবে বিজেপির সমালোচনার পাল্টা জবাব দিয়েছেন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তাঁর দাবি, বিজেপি নেতারাও অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ঘিরে দেওয়া বিভিন্ন বক্তব্যের কথা ভুলে যাচ্ছেন। তাই বিজেপির কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার শেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের বক্তব্যের সমালোচনা করেছেন। তবে একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় দ্বৈত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, অতীতে বিজেপি নেতাদের পক্ষ থেকে সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হলেও তখন একই মাত্রার প্রতিক্রিয়া দেখা যায়নি।

খাড়গের বক্তব্যকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেসের পাল্টাপাল্টি অবস্থানে ভারতের রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। একদিকে বক্তব্যের জন্য ক্ষমা ও পদত্যাগের দাবি, অন্যদিকে বিজেপির অতীত বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা—সব মিলিয়ে ঘটনাটি দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

সূত্র: এনডিটিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের