এনসিপির ডায়াস্পোরা উপকমিটির দায়িত্বে আসিফ মাহমুদ ও মনিরা শারমিন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ১৭:১৮:৩২
ছবি: সংগৃহীত

প্রবাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণমূলক উদ্যোগ সমন্বয়ের লক্ষ্যে নতুন একটি উপকমিটি গঠন করেছে দলটি। ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ নামে এ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসে দলের কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রবাসী কল্যাণসংশ্লিষ্ট কার্যক্রমকে সুসংগঠিত করাই নতুন কমিটি গঠনের মূল উদ্দেশ্য।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে করা হয়েছে প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক।

নতুন এ উপকমিটির মাধ্যমে বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো আরও সুসংহত হবে বলে আশা করছে দলটি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট