শীতে স্কুটারে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন মালিক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬ ১৮:৫৫:৫৪
ছবি: সংগৃহীত

কাজের প্রতি দায়িত্ববোধ আর কর্মীদের প্রতি সম্মান এই দুইয়ের স্বীকৃতি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চীনের এক রেস্তোরাঁ ব্যবসায়ী। তীব্র শীত উপেক্ষা করে নিয়মিত কর্মস্থলে উপস্থিত হওয়া এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে কয়েকজন কর্মীকে বিলাসবহুল বিএমডব্লিউ (BMW) গাড়ি উপহার দিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, একাধিক রেস্তোরাঁর মালিক মা ইয়ানলি সম্প্রতি তাঁর নির্বাচিত কয়েকজন কর্মীর হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৭২ লাখ টাকার বেশি। গাড়ি হস্তান্তরের প্রায় দুই সপ্তাহ আগেই সেগুলোর সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন মালিক।

কর্মীদের এমন উপহার দেওয়ার সিদ্ধান্ত অবশ্য একদিনে আসেনি। এর পেছনে রয়েছে গত বছরের একটি অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে তাঁর প্রতিষ্ঠানে কাজ করা অনেক কর্মী প্রতিদিন বৈদ্যুতিক স্কুটারে চড়ে কর্মস্থলে যাতায়াত করতেন। এক শীতের সকালে তাঁদের কয়েকজনকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজের জন্য আসতে দেখেন মা ইয়ানলি। ঠান্ডা বাতাসে তাঁদের মুখ লাল হয়ে গিয়েছিল, হাতও হয়ে পড়েছিল অসাড়। তারপরও তাঁরা নির্ধারিত সময়ে কাজে উপস্থিত হন।

কর্মীদের এই দায়িত্বশীলতা ও আন্তরিকতা ব্যবসায়ীকে গভীরভাবে নাড়া দেয়। তাঁদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করতে কী করা যায়, তা নিয়ে ভাবতে শুরু করেন তিনি। সেই ভাবনা থেকেই পরে গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।

উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। তাঁর ভাষ্য অনুযায়ী, গাড়ি কেনার জন্য শোরুমে যাওয়ার পথে মালিক তাঁদের বলেছিলেন, তিনি একটি ‘বড় খেলনা’ কিনতে যাচ্ছেন। তবে সেটি যে তাঁদের জন্য নতুন গাড়ি হবে, তা তাঁরা কল্পনাও করেননি। পরে তাঁকে সাদা রঙের একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়া হয়, যা তাঁর নামে নিবন্ধন করা হয়েছিল। এ জন্য তাঁকে কোনো অর্থ দিতে হয়নি কিংবা কোনো শর্তেও রাজি হতে হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মালিকের উদ্যোগ নিয়ে প্রশংসা শুরু হয়। কর্মীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের প্রতি মানবিক আচরণের উদাহরণ হিসেবে বিষয়টি আলোচনায় এসেছে।

চীনে কর্মীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের বোনাস দেওয়ার খবর আলোচনায় এসেছে। তবে কর্মীদের দৈনন্দিন পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এমন দামি গাড়ি উপহার দেওয়ার ঘটনা নতুন করে নিয়োগকর্তা ও কর্মীদের সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি করেছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর