কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ১৯:৩১:১৩
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসতে না পারার অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মনে প্রশ্ন এসেছে, আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসছে না। আমরা আন্তর্জাতিকভাবে রেটিং সমস্যায় পড়ছি স্টুডেন্টরা ঝরে পড়ার কারণে।

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে না আসার কারণ হিসেবে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে ফরেন স্টুডেন্টরা পড়ালেখা করতে আসে না পরিবেশ ও নিরাপত্তার কারণে।

তিনি বলেন, দেশের যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাচ্ছে, তারা ভালো ফলাফল করছে। তবে বাংলাদেশ বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারছে না।

এহছানুল হক মিলন বলেন, আমাদের কিউএস রেটিং প্রয়োজন, তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না। প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের ক্রসবর্ডার শিক্ষা, প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার। শিক্ষকের কোনো সংকট দেখছি না। হাজারো গবেষক আছে যারা মেড ইন বাংলাদেশ।

আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্লিজ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী