প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। যোগদানপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা শুরু হলো।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি এ যোগদানপত্র তুলে দেন।
জানা গেছে, সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর শনিবার (২২ আগস্ট) তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।
প্রজ্ঞাপন জারির পরদিন আজ বিকেলেই সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে নিজের যোগদানপত্র তুলে দিয়ে নতুন এ দায়িত্ব গ্রহণ করলেন জহির উদ্দিন স্বপন।
সদ্য সংবাদ/এসআর