জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১২:৪৪
সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার ও বিরোধী দল জনগণের আকাঙ্ক্ষা যথাযথভাবে উপলব্ধি করতে পারছে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জাতীয় দায়িত্ব পালনে দুই পক্ষই ব্যর্থ হলে এর নেতিবাচক পরিণতি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তাজুল ইসলাম।

তিনি বলেন, রাষ্ট্র যে পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে, সরকারকে সেটি সবসময় মনে রাখতে হবে। যে আন্দোলন ও পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের এই নতুন বাস্তবতা তৈরি হয়েছে, কোনোভাবেই যেন বাংলাদেশ আবার পথ হারিয়ে না ফেলে—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, সরকার ও বিরোধী দল- উভয় পক্ষেরই জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলোর জন্য সামনে কঠিন পরিণতি অপেক্ষা করতে পারে।

সেমিনারে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও ফুটেজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ফুটেজ সংরক্ষণ করে সেগুলো বিশ্লেষণ করা প্রয়োজন। আন্দোলনে অস্ত্র নিয়ে অংশগ্রহণকারীদের শনাক্ত করতেও এসব ফুটেজ কাজে লাগতে পারে। তার মতে, এ ধরনের উদ্যোগ নেওয়া গেলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার পথ বন্ধ করা সম্ভব হবে।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, অতীতেও দেশে দুর্নীতির সমস্যা ছিল এবং এখনও তা বিদ্যমান। একই সঙ্গে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে সমাজ ও রাষ্ট্রের ভেতরে যথাযথভাবে ধারণ করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতা এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে অনৈক্যের বিভিন্ন দিক তুলে ধরেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা