এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫১:২২
সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, এই দেশ আপনাদের-আমাদের সবার। এখানে ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তা বর্তমান সরকার চায় না। কোনো অবস্থাতেই ধর্মীয় কোনো বিভাজন আমরা নিজেরা বিশ্বাস করি না এবং কাউকে করতেও দেব না।

আজ সকালে বিরামপুর উপজেলার বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম সবকিছুই নির্বিঘ্নে, নির্ভয়ে নিজের দেশ হিসেবে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। এখানে কোনো হিংসা-বিদ্বেষ, কোনো ধরনের জোর-জুলুম কোনো অবস্থাতেই করতে দেয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এই দেশ সবার, সকলে মিলে আমরা বাংলাদেশকে গড়তে চাই।

তিনি আরো বলেন, এখানে সবাই যার যার ধর্মীয় বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও ধর্মীয় উৎসব পালন করবেন। কেউ কারো বিঘ্ন সৃষ্টি করবেন না। সবাই একসঙ্গে মিলে আমরা শত বছর ধরে আছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুনসহ সনাতন ধর্মাবলম্বী ও বিএনপি নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. বগুড়ায় দুর্ঘটনার কবলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, গাড়ির ধাক্কায় প্রাণগেল আহত বৃদ্ধার সদ্য. 'লংমার্চ' বিরোধীদলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী সদ্য. বাজার পরিস্থিতিতে স্বস্তি নেই, আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ভোক্তারা সদ্য. অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কলেজছাত্র গ্রেপ্তারের ঘটনায় ক্ষেপলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ৬ মাসেই প্রতিটি ক্ষেত্রে বিএনপি সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন সদ্য. এই দেশ সবার, এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই: সমাজকল্যাণ মন্ত্রী সদ্য. বৈশ্বিক সংকট ও ভুল নীতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি: বিইআরসি চেয়ারম্যান সদ্য. ‘ডিসেম্বরে নেত্রী আইতাছে, এর আগেই তোরে মাইরা ফেলমু’- বলেই জামায়াত নেতার ওপর হামলা সদ্য. জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ সরকার ও বিরোধী দল: তাজুল ইসলাম সদ্য. রাজশাহী থেকে ঢাকাসহ সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা