শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে এক লাখ টাকা করে দেবে সরকার

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩১:০১
ছবি: সংগৃহীত

শিক্ষকদের অবদান ও কর্মের স্বীকৃতি দিতে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে মোট এক কোটি টাকা ব্যয় হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম স্টিয়ারিং কমিটির সভায় এ উদ্যোগের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা শিক্ষা ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কাজের স্বীকৃতি দেওয়া এবং ভালো উদ্যোগে উৎসাহিত করতেই এবার সম্মাননার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রী জানান, আগের সরকারের সময়ে ১২ জন শিক্ষককে জনপ্রতি দুই লাখ টাকা করে সম্মাননা দেওয়া হতো। এবার সরকারের পরিকল্পনা হলো ১০০ জন গুণী শিক্ষককে বাছাই করে প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়া। এর মাধ্যমে শিক্ষক সম্মাননায় মোট এক কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, যারা শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। পুরস্কারের মাধ্যমে তাদের উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষকদেরও ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করা সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এ বিষয়ে স্টিয়ারিং কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

সম্মাননা কার্যক্রমের আওতা, কতজন শিক্ষককে নির্বাচন করা হবে, অর্থের পরিমাণ, যোগ্যতার মানদণ্ড, নির্দেশনা এবং প্রয়োজনীয় বাজেট—সবকিছু আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

আগের সরকারের সময়ে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্দিষ্ট নীতিমালা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটি আগের সরকারের নিজস্ব নীতিমালার বিষয়। বর্তমান সরকার নিজেদের উদ্যোগে একটি সুস্পষ্ট ও গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করতে চায়।

তিনি বলেন, শিক্ষক সম্মাননার ক্ষেত্রে যেন কোনো ধরনের নৈতিক দুর্বলতা বা প্রশ্নের সুযোগ না থাকে, সে লক্ষ্যেই বড় পরিসরে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক সমাজের অবদানকে আরও গুরুত্ব দেওয়া এবং শিক্ষা ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতির সংস্কৃতি জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু