হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়।
মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। এসব কর্মসূচি শেষে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।
এ অবস্থায় দ্রুত তাকে সিলেট নগরে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী। তারা তার শারীরিক অবস্থাকে বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে রেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস