সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নির্বাচনের তারিখ ও বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। পরদিন ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর।
এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১০ জানুয়ারি আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সদ্য সংবাদ/এজে