শ্রীপুরে বিভিন্ন কারখানায় দলবদ্ধভাবে হামলা-ভাঙচুরের চেষ্টা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮:৫৮
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একের পর এক পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কারখানাগুলোর ফটকে জড়ো হয়ে একদল যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে। কয়েকটি কারখানায় ঢুকে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পুলিশের দাবি, শ্রমিক পরিচয়ে আসা বহিরাগতরা এসব ঘটনায় জড়িত।

সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকায় হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেডে হামলার ঘটনা ঘটে। একই সময় কেওয়া দক্ষিণ খণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলেও হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানো হয়।

ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকালে একদল যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভাঙচুরের চেষ্টা চালায়। কারখানার নিরাপত্তাকর্মীরা প্রথম দফায় তাদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তারা আবারও সেখানে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় পুলিশের দিকেও ইটপাটকেল ছোড়া হলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অন্যদিকে, হ্যামস গার্মেন্টসের প্রধান ফটক ও কারখানার ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে। ভিক্টোরিয়া গার্মেন্টসে প্রবেশের চেষ্টা ব্যর্থ হলে ফটকে ভাঙচুর চালায় হামলাকারীরা। লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর এবং নোমান হোম টেক্সটাইলের ফটকে হামলার অভিযোগও পাওয়া গেছে।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান কারখানায় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা শ্রমিক নন; বহিরাগত কয়েকজন যুবক শ্রমিকের বেশে বিভিন্ন কারখানার ফটকে জড়ো হয়েছিলেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ সেখানে থাকতে পারেননি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. পুলিশ প্রশাসনে রদবদল, ৭ জেলায় নতুন এসপিসহ বদলি ১৪ কর্মকর্তা সদ্য. মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ