গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬ ১৬:২৯:২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, এসব ঘটনার প্রভাবে জেলাটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়কার অবস্থার সঙ্গে তুলনীয়।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের কারণে জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রেল ও সড়ক যোগাযোগে বিঘ্নের পাশাপাশি যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ সেবা খাতের কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সরবরাহব্যবস্থাও সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

রাশেদ খানের ভাষ্য, সহিংসতার কারণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে দায়িত্ব পালন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকটি থানা পুড়িয়ে দেওয়ার ফলে পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন করে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

পুলিশের কার্যক্রম ব্যাহত হওয়ায় জেলায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি গোপালগঞ্জের অবস্থাকে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন।

পোস্টের শেষাংশে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান রাশেদ খান। তাঁর মতে, সহিংসতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ অবস্থান নিলে জেলায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সদ্য. ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বরে, নতুন চুক্তিতে পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ সদ্য. গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেপ্তার সদ্য. সচিবালয়ে একনেকের বৈঠক শুরু সদ্য. পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হচ্ছে ডিসেম্বরে সদ্য. গ্রামীণ ব্যাংকে হামলার প্রতিবাদে আ.লীগকে সন্ত্রাসী ঘোষণার আহ্বান নাহিদের সদ্য. ১৩ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা সদ্য. রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় স্বীকৃতি দিল ১৪ দেশ সদ্য. বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ