আবারও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেঘমল্লার বসু

সদ্য সংবাদ ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:২৯:১১
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সাবেক সভাপতি ও ছাত্রনেতা মেঘমল্লার বসু ফের আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি পাকস্থলী পরিষ্কার করার চিকিৎসা দেওয়া হয়েছে বলে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা জানিয়েছেন। তবে চিকিৎসা শেষে বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে তারা বিস্তারিত জানাতে চাননি।

এর আগে সোমবার মেঘমল্লার বসু তার ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট দেন। পোস্টটির ভাষা ও বিষয়বস্তু দেখে তার পরিচিতজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপরই তাকে খুঁজে বের করে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।

মেঘমল্লারের ঘনিষ্ঠজনদের ভাষ্য, এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময়ও তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

ফেসবুক পোস্টে মেঘমল্লার তার দীর্ঘদিনের মানসিক হতাশা, অপরাধবোধ এবং ব্যক্তিজীবনের নানা জটিলতার কথা তুলে ধরেছেন। নিজের জীবন নিয়ে গভীর হতাশার পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

পোস্টে তিনি বিশেষভাবে তার সাবেক প্রেমিকাকে তার মৃত্যুর জন্য দায়ী না করার অনুরোধ জানান। অতীতে তার আত্মহত্যার চেষ্টার পর ওই ব্যক্তিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছিল বলেও উল্লেখ করেন মেঘমল্লার। তবে তার দাবি, ওই ব্যক্তি বরং তাকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন।

নিজের পরিবারের প্রসঙ্গ টেনে মায়ের প্রতি অপরাধবোধের কথাও লিখেছেন তিনি। একই সঙ্গে বন্ধু ও সহযোদ্ধাদের কাছে নিজের বিভিন্ন বিষয়ে সহযোগিতার অনুরোধ করেন।

মেঘমল্লারের এমন পোস্ট প্রকাশের পরই তার পরিচিতজনদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

অন্যান্য ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. বাঁধনকে সারজিসের বার্তা, ‘কষ্ট পাবেন না, পুরো বাংলাদেশ আপনার সঙ্গে’ সদ্য. কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. বিমানবন্দরের নাম পরিবর্তন হচ্ছে না, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী সদ্য. জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের সাক্ষাৎ সদ্য. ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদ্য. বাঁধনকে সারজিসের বার্তা, ‘কষ্ট পাবেন না, পুরো বাংলাদেশ আপনার সঙ্গে’ সদ্য. কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে, আহত ২০