ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
৩১ অক্টোবর, ২০২৬ ১৮:৪৪:০০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই ফলাফলের মধ্য দিয়ে জনগণ বিরোধী দলগুলোর প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।

​শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে, আর কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে। অন্যদিকে, যারা বিভিন্ন সময়ে লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে জনগণ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থীর বড় ব্যবধানে জয়লাভ বিরোধী দলগুলোর জনসমর্থন কমে যাওয়ারই প্রতিফলন বলে মনে করেন তিনি।
এ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এসব কার্যক্রম তদারকি করছেন। এসব কাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে মাছ ধরা উৎসবের উদ্বোধন করা হয়। জলকপাট খুলে দেওয়ার পর স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মাছ ধরার উৎসবে অংশ নেন। এ সময় ব্যারেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য