মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৬ ২১:২৬:৪১
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হতে যাচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ফাহমিদা মজিদ ঊষা। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩-এ তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে।

বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফাহমিদা মজিদ ঊষা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী। তাঁর বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর শূন্য হওয়া আসনটিতে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে দলের প্রতি ত্যাগ, সক্রিয় ভূমিকা ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এসব বিবেচনায় সাবেক ছাত্রনেত্রী ফাহমিদা মজিদ ঊষার নাম চূড়ান্ত করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। এরপর সেখান থেকে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা ভেঙে ফেলা হয়। সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানারে এ হামলা চালানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশনা দেন। পরে তিনি সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

এরপর নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। আগামী ১২ নভেম্বর বুধবার এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: এশিয়া পোস্ট

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা