বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬ ১৫:২৬:২১
ছবি: সংগৃহীত

গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপির পক্ষে পাঁচ বছর ক্ষমতায় থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, জনগণের গণরায় উপেক্ষা করে বিএনপি শক্তির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলামের দাবি, জুলাই জাতীয় সনদে শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। অতীতেও বিভিন্ন রাজনৈতিক শক্তি ক্ষমতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ক্ষমতা ধরে রাখতে পারেনি। বিএনপিকেও একই পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও বিএনপির সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের বিচার ও দলটির কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট নয়। বরং মামলা বাণিজ্য এবং বিচারপ্রক্রিয়ায় আপসের কারণে দলটির পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। নির্বাচনের আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার ইঙ্গিতও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, আগামী নির্বাচনে দেশের সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। দলটি নিজস্ব প্রতীকে এককভাবে নির্বাচনে অংশ নিতে চায়। তবে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বিএনপি নির্বাচনব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এই নেতা।

নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি জানান, এ বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।

এনসিপির রাজনৈতিক পরিচয় ও জোটের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, দলটি নিজস্ব আদর্শ ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান জোট কোনো আদর্শিক জোট নয়; বরং নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা ও নির্বাচনকেন্দ্রিক সমঝোতার ভিত্তিতে গঠিত। জোটে থাকলেও প্রতিটি দল নিজস্ব রাজনৈতিক অবস্থান বজায় রাখছে।

এদিকে জামায়াতের সঙ্গে জোটসহ বিভিন্ন বিষয়ে আপত্তি তুলে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগের প্রসঙ্গেও কথা বলেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, পদত্যাগের পেছনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেগুলো নতুন নয়। নির্বাচনের আগে ও পরে এসব বিষয়ে দলের অবস্থান একাধিকবার পরিষ্কার করা হয়েছে। ব্যক্তিগত কারণ কিংবা আদর্শিক মতপার্থক্য থেকে তিনি পদত্যাগ করে থাকতে পারেন। এ বিষয়ে তাঁর প্রতি শুভকামনা জানান এনসিপি আহ্বায়ক।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম