ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫১:৪৫
মার্কিন যুদ্ধবিমান। ছবি: এপি

হরমুজ প্রণালীতে সৌদি আরবের দুটি ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বিমান বাহিনী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ হামলা শুরু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা

(বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা শুরু করেছে। সম্প্রতি আইআরজিসি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলা করেছে। সেই হামলার প্রতিক্রিয়া হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী সুপার ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। ট্যাংকার দুটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।

তারও এক দিন আগে, গত রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

জর্ডানে আইআরজিসির ওই ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল গত শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমানবাহিনী আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনা ধ্বংস করার পর।

শনিবারের ওই হামলার মধ্য দিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত শুরু হয়। তবে সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে এবার ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘তারা নৌবাহিনী হারিয়েছে, বিমান বাহিনী হারিয়েছে। তাদের নজরদারি উপাদানও প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার মানে এই নয় যে আমরা তাদের আঘাত করব না। তবে এবার আমাদের পদক্ষেপ হবে খুবই সীমিত।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী সদ্য. ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র সদ্য. ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু সদ্য. প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য. ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পে বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার সদ্য. খুলনায় মাঝনদীতে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি সদ্য. জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সদ্য. আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বর্ষণের আভাস সদ্য. নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়াল হাজারে সদ্য. সপ্তাহখানেকের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী