তিনি জানান, এর আগে এ খাতে ব্যয় ছিল বর্তমান নির্ধারিত বাজেটের পাঁচ গুণেরও বেশি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নোয়াব প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এতে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন নোয়াব প্রতিনিধিরা।
বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, এ ধরনের বৈঠক প্রতি তিন মাস অন্তর আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন গণমাধ্যম প্রতিনিধিরা। এ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান তার পোস্টে জানান, সেদিনের খাবারের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিমের ঝোল, ডাল ও দই।
সরকারি ব্যয়ে সংযম আনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরে খাবারের বাজেট পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।