পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকে বুকে লাগবে'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু স্বীকারই নয়, স্যোশাল মিডিয়ায় সরাসরি এবার হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে।

পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবর্ষণের উদ্দেশ্য ও এই ঘটনার সঙ্গে যুক্ত নেটওয়ার্ক শনাক্ত করতে কাজ চলছে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ‘শুভম লোঙ্কের’ নামে একটি অ্যাকাউন্ট থেকে দায় স্বীকার করা হয়। সেখানে হুমকি দিয়ে লেখা হয়, “এটা ছিল শুধু একটি ঝলক। কথা না শুনলে পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকে বুকে লাগবে।” পোস্টটিতে বলিউডের অন্য তারকাদেরও সতর্ক করার চেষ্টা করা হয়েছে।

পুলিশের অনুসন্ধানে রোববার পুণের ধয়ারী ও কার্ভেনগর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন আমন আনন্দ মারোতে (২৭), আদিত্য জ্ঞানেশ্বর গায়কি (১৯), সিদ্ধার্থ দীপক যেনপুরে (২০), সমর্থ শিবশরণ পোমাজি (১৮) ও স্বপ্নীল সকত (২৩)। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক ব্যক্তিদের মুম্বাইয়ের ঘটনার সঙ্গে সম্পর্ক যাচাই করছে।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং এর আগেও বলিউড সুপারস্টার সালমান খানসহ কয়েকজন শিল্পীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটিয়েছে। ২০২৪ সালের এপ্রিলে মুম্বাইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও গুলিবর্ষণের ঘটনা এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠে। একই বছর অক্টোবরে প্রকাশ্যে বাবা সিদ্দিকিকে হত্যা করার দায়ও তারা স্বীকার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি