পরকীয়ার অভিযোগে ২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই তারকা। তবে সম্প্রতি জানা গেছে, আইনি বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন সঙ্গীতা।

বিভিন্ন সূত্রের দাবি, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এই বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই দাম্পত্যে টানাপোড়েন চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই প্রকাশ্যে মন্তব্য করেননি।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয়। সম্প্রতি ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন তিনি। তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় এই ব্যক্তিগত ইস্যু রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, তার ব্যক্তিগত জীবনের এই অস্থিরতা রাজনৈতিক ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে।

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবনের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও করেছেন।

জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতোমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৬ বছরের দাম্পত্য জীবনে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্যেও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে তাদের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিজয়।

সূত্র: এনডিটিভি, পিঙ্কভিলা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি