পর্তুগালে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পর্তুগাল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে সাইফুল হকের সভাপতিত্বে ও এম এ হাকিম মিনহাজ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি দেলওয়ার আহমদ রাফি যুগ্ম আহবায়ক পর্তুগাল বিএনপি। সাইদুল ইসলাম সদস্য আহবায়ক কমিটি , আব্দুল হাসিব, সদস্য আহবায়ক কমিটি ,শেখ নিজামুর রহমান টিপু,যথাক্রমে জাকির হোসেন, আব্দুল লতিফ।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি এর বক্তব্যে সাইফুল হক বলেন বলেন, '১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

পর্তুগাল বিএনপির যুগ্ন আহবায়ক এম এ হাকিম মিনহাজ বলেন, 'প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে বিএনপি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি আপসহীন ভূমিকা পালন করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।'

আলোচনা সভায় পর্তুগাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবদলনেতা ইমদাদুর রহমান স্বপন, জাসাস এর আহবায়ক ইমরান আহমদ ইমু,বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন, এম এ দেলওয়ার,জসিম উদ্দীন, যুবদল নেতা সিহাব আহমদ,মোসার্রফ হোসেন সুমন,বেজা বিএনপির সাধারন সম্পাদক মারুফ সরকার,সেচ্চাসেবকদল এর যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দীন,সেচ্চা সেবক দলের যুগ্ম আহবায়ক জয়নুল টিপু,জাসাস নেতা আমির উদ্দীন, আলিম উদ্দীন, বাপ্পু দাস,মো,মাসুদ বিএনপি নেতা আমির আলি, শানুর আহমদ,যুবদল নেতা ইন্জিনিয়ারি নিরব, রাবেল আহমদ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি