পশ্চিমবঙ্গে বিজেপি ঝড়; ‘খেলা শেষ’ তৃণমূলের!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ভোট গণনা চলমান রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ১৯২টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৪টি আসনে। দুই প্রধান দলের মধ্যে আসনের ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১০০-তে।
 
এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ বার্তা প্রকাশ করেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেওয়া ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা জবাব হিসেবেই এই বার্তা দেওয়া হয়েছে। পরবর্তীতে এই স্লোগানটি দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্যাপকভাবে ব্যবহার করেছিলেন।
 
তবে ফলাফলের এই ধারা মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে নিজেদের এগিয়ে থাকার খবর আগে প্রচার করছে।
 
তিনি দাবি করেন, অনেক জায়গায় ভোট গণনা স্থগিত রাখা হয়েছে এবং কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে গুরুতর অনিয়ম ধরা পড়েছে, যেখানে ভোটের সঙ্গে ফলাফলের কোনো মিল নেই।
 
দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'মন খারাপের কোনো কারণ নেই। এখনো মাত্র তিন-চার রাউন্ড গণনা হয়েছে। ১৮-১৯ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন—ওয়েট অ্যান্ড সি।'
 
এ সময় তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে তৃণমূল কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে।
 
তবে মাঠের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই বিজেপি সমর্থকদের বিজয় মিছিল ও উল্লাস শুরু হয়েছে, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে