পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ইডি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্স–এ অবস্থিত ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাঁকে টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্ত সংস্থার অভিযোগ, জেরার সময় তিনি তদন্তে সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এরপরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

সুজিত বসু কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তিনি পশ্চিমবঙ্গ সরকারের সাবেক দমকলমন্ত্রী ছিলেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

তবে এর আগে সুজিত বসু দাবি করেছিলেন, এই মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দাখিল করা অভিযোগপত্রে তাঁর নাম নেই। তারপরও নোটিশ পাওয়ার পর তিনি ইডির দপ্তরে হাজির হন। এর আগে একই মামলার তদন্তে ইডি তাঁর বাসভবন, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে