আনুষ্ঠানিকতার মাস পরে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। অবশেষে ঈদের দিন তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন।

নীলা জানান, তাঁর স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। প্রায় আট বছর আগে তাদের পরিচয় হয় এবং দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফেসবুকে বিয়ের একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, বহু বছর আগে তাদের পথচলা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, তখন তারা ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবেননি। ধীরে ধীরে কোনো চাপ ছাড়াই সেই সম্পর্ক গভীরতায় পৌঁছায় এবং একসময় তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।

ঈদের দিনে এই খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীলাঞ্জনা। এরপর থেকে নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ করে আসছেন তিনি। সর্বশেষ বড় পর্দায় তাকে দেখা গেছে সাইলেন্স: অ্যা মিউজিক্যাল জার্নি চলচ্চিত্রে। বর্তমানে নাটকে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী এবং এবারের ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার