দশ বছরের প্রেমের পর অবশেষে জর্জিনাকে বিয়ে রোনালদোর

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ ১৯:৩৯:৫২
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক দশকের সম্পর্ক এবার পেল পরিণতি। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করে নতুন অধ্যায়ে পা রাখলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের এক বছর পর তাদের এই বহুল প্রতীক্ষিত বিয়ের খবর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

বিয়ের খবরটি যৌথভাবে প্রকাশ করেছেন সিআরসেভেন ও জর্জিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তাদের হাতের আংটি  ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- সি লাভ জি'। 

গণমাধ্যমের খবর ছিলো, নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিআরসেভেন। আর তাতেই শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির। 

গণমাধ্যমের খবর ছিলো, নিজ শহর পর্তুগালের মাদেইরোতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সিআরসেভেন। আর তাতেই শহরটির একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেছিলেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির।

তবে ঠিকই একই দিনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোনালদো-জর্জিনা দম্পতি। তবে সেটি পর্তুগালের ভিন্ন এক শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত ক্যাসকাইসে। কঠোর গোপনীয়তায় সম্পূর্ণ পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় এই তারকাযুগলের বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।

এর আগে, একেবারেই সাধারণ আয়োজনে গেল বছরের ১১ আগস্ট বাগদান সেরেছিলেন পর্তুগীজা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তার ঠিক এক বছর পূর্তিতে বসলেন বিয়ের পিঁড়িতে। সেখানেও ছিলো না কোন জমকালো আয়োজন। 

২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে পরিচয় জর্জিনার সঙ্গে। সেখান থেকে প্রেম, সবশেষ পরিণয়। মাঝে ১০ বছর কাটিয়েছেন এক ছাদের নিচে। সংসার আলোকিত হয়েছে তিন সন্তানের আগমনে। পূর্ণতা এসেছে সম্পর্কেও। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর স্বীকৃতি পেলেন রোনালদো-জর্জিনা জুটি।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার