কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

ক
কুবি প্রতিনিধি
৭ আগস্ট, ২০২৬ ০১:২৫:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থীকে ৩০ মাস মেয়াদে প্রতি মাসে ৪ হাজার টাকা করে এ বৃত্তি প্রদান করা হচ্ছে।

সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. রাকিবুল ইসলাম বলেন, "২০১০ সাল থেকে আমরা এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করছি। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বর্তমানে সাড়ে চার হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে। বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে চার হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি দক্ষতা উন্নয়নের জন্য প্রতি মাসে একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়, যাতে তারা ভবিষ্যতে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা ফলাফলের চেয়ে শিক্ষার্থীর আর্থিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দিই এবং যাদের প্রকৃত প্রয়োজন, তাদেরই এ যাকাতভিত্তিক বৃত্তি দেওয়ার চেষ্টা করি।"

তিনি আরও বলেন, "এ পর্যন্ত কুমিল্লা অঞ্চলে ৫০০-এর বেশি শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৭৫ শতাংশের বেশি শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এ বৃত্তির আওতায় রয়েছে।"

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন বলেন, "শিক্ষা মানুষের ক্ষমতায়নের সবচেয়ে কার্যকর মাধ্যম। আপনাদের সকলের এ সুযোগের যথাযথ ব্যবহার করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, "শিক্ষাখাতে জাকাতের অর্থ বিনিয়োগ মানবসম্পদ উন্নয়ন ও বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের অবশ্যই সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে। সিজেটএমের প্রতি অনুরোধ থাকবে যাতে আগামী বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বৃত্তির সংখ্যা ও পরিধি আরও বাড়ানো হয়।

মন্তব্য (1)

মন্তব্য করুন

T
Tarek Sarkar ৯ আগস্ট, ২০২৬

CZM এর বৃত্তি কবে দেওয়া হলো? নোটিশ দেওয়া হলো না যে? ভাইভা নেওয়া হয়নি? ভাইভা ডেট জানিয়ে দেওয়ার কথা এসএমএস এর মাধ্যমে।

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার