মারা গেলেন 'ডোরেমন' নির্মাতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ 'ডোরেমন' এর অন্যতম নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো। খবরটি প্রকাশের পর অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই খ্যাতিমান নির্মাতা।

জাপানের অ্যানিমেশন শিল্পে তাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’ পরিচালনার পাশাপাশি তিনি একাধিক টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৬৩ সালে একটি স্বনামধন্য অ্যানিমেশন প্রতিষ্ঠানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তিনি বহু জনপ্রিয় অ্যানিমেশন উপহার দেন। অভিজ্ঞতার ঝুলিতে সাফল্য যোগ করে একপর্যায়ে নিজেই প্রতিষ্ঠা করেন নিজস্ব স্টুডিও।

অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। তার মৃত্যুতে দেশ-বিদেশের ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার