ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ০০:১৮:৫১
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি। সাক্ষাৎকালে দুই দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক কার্যক্রম বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

ফারসি ভাষা ও সাহিত্য শিক্ষার প্রসার নিয়েও বৈঠকে আলোচনা হয়। ঢাবিতে ফারসি ভাষা শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নতুন সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহের কথাও জানান ইরানের রাষ্ট্রদূত।

দুই পক্ষের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও মতবিনিময় হয়।

এর আগে ইরানের রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি।

সাক্ষাৎকালে ঢাবি উপাচার্য ইরানের রাষ্ট্রদূতের বিশ্ববিদ্যালয় সফর এবং দুই দেশের শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশের জন্য তাকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার