রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ৩য় সমাবর্তনে থাকার সম্মতি

ন
নোবিপ্রবি প্রতিনিধি
৩১ আগস্ট, ২০২৬ ২২:৫৩:০০
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় এ সমাবর্তনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নোবিপ্রবি উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন উপাচার্য।

সাক্ষাতের সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, উচ্চশিক্ষা ও গবেষণায় এর ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

এ সময় নোবিপ্রবির চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও একাডেমিক কার্যক্রম নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। দেশের উচ্চশিক্ষা খাতে বিশ্ববিদ্যালয়টির অবদান আরও বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতের একপর্যায়ে উপাচার্য রাষ্ট্রপতিকে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আগামী ২৪ জানুয়ারি ২০২৭ সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপাচার্যের আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান।

রাষ্ট্রপতির সমাবর্তনে অংশগ্রহণের সম্মতিতে নোবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতির উপস্থিতি নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের মর্যাদা ও গুরুত্ব আরও বাড়াবে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার