দিল্লিতে দশেরা উৎসবে মোদির উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা, থাকছে ৩ স্তরের পাহারা

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১২:০৭:০৪
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে দিল্লিতে দশেরা উৎসবের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। উৎসবের অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলার পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ। এ ছাড়া সম্ভাব্য বিক্ষোভ, বিশৃঙ্খলা ও যানজট এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব দিল্লির আইপি এক্সটেনশনের উৎসব ময়দানে আয়োজিত দশেরা অনুষ্ঠানে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদি। সেখানে রাবণের প্রতীকী মূর্তি দহনের ঐতিহ্যবাহী আয়োজনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দিল্লি পুলিশের দুই কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানস্থল এবং সেখানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথগুলোতে বাড়তি নজরদারি থাকবে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি, বিক্ষোভ ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা বিবেচনায় নিয়েই এ ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানের নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী এবং দিল্লি পুলিশের প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তাঁদের সঙ্গে দায়িত্ব পালন করবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সোয়াট কমান্ডোরা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অধীনে থাকা এই কমান্ডোরা সন্ত্রাসবিরোধী অভিযান ও জিম্মি উদ্ধারের মতো বিশেষ কার্যক্রমে প্রশিক্ষিত।

পরিকল্পনা অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থার সবচেয়ে ভেতরের স্তরের দায়িত্বে থাকবে ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। দ্বিতীয় স্তরে থাকবেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশের বিশেষ শাখার সদস্য ও কমান্ডোরা। আর বাইরের স্তরে নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থল কিংবা সেখানে যাওয়ার পথে কেউ যেন বিক্ষোভ বা অন্য কোনো উপায়ে আয়োজন ব্যাহত করতে না পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে সদস্য মোতায়েন ও নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।

এদিকে উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ এবং প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প পথে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দর্শনার্থী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করবে কর্তৃপক্ষ।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫