কাবার ভাইরাল ভিডিওটি শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের নয়: মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬ ১৯:৪৭:০৩
ছবি: সংগৃহীত

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে দেশটির দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ। ভাইরাল ভিডিওটির সঙ্গে নজরুল ইসলাম ও সিঁথি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো প্রমাণিত যোগসূত্র নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়। পোস্টে বলা হয়েছে, ভিডিওটি যে ব্যাখ্যা দিয়ে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। এটি ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রমাণও নয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবার হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে এক ব্যক্তি এক নারীকে মাথায় ধাক্কা দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়, এতে থাকা নারী ও পুরুষই সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি।

তবে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ভিডিওটি দিয়ে এমন দাবি প্রতিষ্ঠার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।

এর আগে গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মসজিদের ভেতরে ‘অনৈতিক’ কর্মকাণ্ডের অভিযোগে তাদের এ দণ্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ, গ্রেপ্তারের সময় কিংবা ঘটনাস্থল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে নজরুল ইসলামের পরিবারের বিষয়ে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি তিন বছরেরও বেশি সময় সৌদি আরবে কারাবন্দি ছিলেন। কারাগারে থাকাকালে সপ্তাহে এক দিন ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পেতেন তিনি। পরিবারের দাবি অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে এ বিষয়ে তাদের বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: খালিজ টাইমস

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫