পুরান ঢাকায় পুরোহিতের ওপর দুর্বৃত্তের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় সুভাষ দেউরী (২৫) নামে এক পুরোহিতকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলার পর তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে ওয়ারী থানাধীন ১৫ নম্বর নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

সুভাষ দেউরী মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। বর্তমানে তিনি নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

তার রুমমেট দুর্জয় সাহা জানান, রাতে ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথিমধ্যে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সুভাষ দেউরীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয়। হামলার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে ছিলেন।

দুর্জয় সাহা আরও জানান, সকালে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সুভাষ দেউরীকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তার দাবি, ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন থেকেই সুভাষ দেউরীর বোন জয়ার কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, সুভাষ দেউরী গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মন্দির কমিটির সদস্যদের নিয়ে তাকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে এর বাইরে এখনো নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই।

এদিকে সুভাষ দেউরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, আহত সুভাষ দেউরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট ওয়ারী থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, ঘটনাটি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ জমা পড়েনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি