রাইড শেয়ারিং বাইকে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিপিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে সৃষ্ট আতঙ্ক কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার সাধারণ মোটরসাইকেলের জন্য তেলের সীমা ২ লিটার নির্ধারণ করা হয়েছিল। তবে পেশাগত দিক বিবেচনায় চার দিন পর রাইড শেয়ারিং চালকদের জন্য এই সীমা ৫ লিটার করা হয়েছে।

নতুন নির্দেশনায় তেল সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অ্যাপভিত্তিক তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পেশাদার চালকরাই বর্ধিত সুবিধা পাবেন। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের ব্যক্তিগত তথ্য সংশ্লিষ্ট রাইড শেয়ারিং অ্যাপের তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে।

এছাড়া, তেল কেনার সময় ধরন, পরিমাণ ও মূল্যের রসিদ নেওয়া বাধ্যতামূলক। পরবর্তী সময়ে আবার তেল নিতে হলে আগের রসিদের মূল কপি জমা দিতে হবে, অন্যথায় তেল সরবরাহ করা হবে না।

বিপিসি আরও জানিয়েছে, বিদেশ থেকে তেল নিয়মিতভাবে দেশে আনা হচ্ছে এবং দেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। আগের নির্ধারিত সীমা অনুযায়ী প্রাইভেট কারের জন্য ১০ লিটার, এসইউভি বা মাইক্রোবাসের জন্য ২০–২৫ লিটার, আর ডিজেল চালিত বাসের জন্য ৭০–২২০ লিটার নির্ধারিত ছিল।

এ ব্যবস্থার ফলে জ্বালানি খাতে চাপ কমবে এবং কৃত্রিম সংকট তৈরি হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়