রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, 'বিরোধী দলের সদস্যরা অনেক সময় সংসদীয় বিধি-বিধান সম্পর্কে অবগত নন এবং কোন ইস্যুতে কীভাবে কথা বলতে হয়, সে বিষয়েও তাদের ঘাটতি রয়েছে। বিরোধী দলের সদস্যদের দক্ষ ও পরিপক্ব করে তুলতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি আয়ত্ত করতে পারেন।'

বিরোধী দলের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, 'একটি পুরোনো রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসতে না পারার কারণে তাদের হতাশা থাকা স্বাভাবিক। নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে বিভিন্নভাবে নিজেদের উপস্থাপন করা রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ নয়।'

তিনি বলেন, 'রাজনীতি শিখুন, সুষ্ঠুভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ নিন। জনগণকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। এতে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়।'

মন্ত্রী দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা রুখে দিয়েছে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষেও জনগণের উল্লেখযোগ্য সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, 'বর্তমান সংসদ কোনো দয়া বা করুণার ফল নয়, বরং দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের অর্জন।'

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'আন্দোলন-সংগ্রামের সময় আমি একাধিক মামলার মুখোমুখি হয়েছি, কারাবরণ করেছি এবং নানা নির্যাতন সহ্য করেছি। সেই সময় তিনি আমি মহানগরের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছি এবং ঝুঁকি নিয়েই আন্দোলনে সক্রিয় ছিলাম।'

শেষে তিনি বলেন, 'বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ হতে দেওয়া হবে না।'

বিরোধী দলকে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, অন্যথায় তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা